ফরিদগঞ্জ প্রতিনিধিঃচাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের সমর্থনে উপজেলা রূপসা উত্তর ইউনিয়নের ২ নং ও ৪ নং ওয়ার্ডে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ২৭ জানুয়ারি ২০২৬) রাতে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল আলম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী রূপসা জমিদার পরিবারের সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতীক হলো ধানের শীষ। বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপিকে এ পর্যায়ে নিয়ে এসেছেন প্রয়াত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এদেশের মানুষের প্রতি তার ভালোবাসার কারণেই বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এদেশের মা-বোনরা বেগম খালেদা জিয়াকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে