স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী প্রচার-প্রচারণায়, পথসভা ও উঠন বৈঠকে ব্যস্ত সময় পার করছেন চাঁদপুর-৩ আসনের প্রার্থী ও তাদের সমর্থকরা।
তারই ধারাবাহিকতায় শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভড়ঙ্গারচর গ্রামে মল্লিক বাড়িতে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে প্রচারনায় উঠন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা বিএনপির সদস্য বাকের খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার।
প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল গাজী বাহার বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন সাহসী ও আপোষহীন নেত্রী, যিনি বিনামূল্যে এসএসসি পর্যন্ত শিক্ষা চালু করে শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করেছিলেন। তিনি বলেন, নারীদের ঘরে আবদ্ধ রাখার মানসিকতা নয়, বরং নেতৃত্বে নারীর অংশগ্রহণই দেশের অগ্রগতির পথ, যা বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী হয়ে প্রমাণ করেছেন।
তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে নারীদের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে এবং দেশের প্রতিটি মেয়ে শিক্ষিত ও স্বাবলম্বী হিসেবে গড়ে উঠবে। একই সঙ্গে তিনি দলের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে একজন জনবান্ধব, সৎ ও যোগ্য নেতা হিসেবে উল্লেখ করে তাকে সংসদ সদস্য নির্বাচিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট জসিম মেহেদী, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু তাহের খোকন, ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ ও ইউনিয়ন বিএনপির সদস্য মো. খোকন মল্লিক, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটোয়ারী।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, সিনিয়র সহ-সভাপতি নাহিদ খান, সহ-সভাপতি মোশারফ কারী, দেলোয়ার হোসেন দুলু মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান খান, সদর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল মল্লিক, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুব বেপারী, সাধারন সম্পাদক কবির মোল্লা, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিজি, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মাহাবুব গাজী, সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মাহমুদ সেলিম হাজী, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক ইউসুফ গাজী, যুবদল নেতা মোহাম্মদ আলী মল্লিক, সিপন বেপারী, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরজু আহমেদ ফুটন, প্রচার সম্পাদক মো. শান্ত গাজী, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আলমগীর গাজী, ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইমান হোসেন মিজি, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম সর্দার, ইউনিয়ন ছাত্রদলের সদস্য হাবীব সর্দার,২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তানজিরুল মল্লিক, সহ-সভাপতি শাকিল বেপারীসহ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উঠান বৈঠক শেষে ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি মল্লিক বাড়ির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পল্লী বিদ্যুৎ সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে গিয়ে পথসভার মধ্যদিয়ে শেষ হয়।