চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৬ মাদক মামলার আসামী মো. আওলাদ খাঁন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আড়াই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে মতলব দক্ষিন থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল জাবীর হুসনাইন সানীব-এর দিকনির্দেশনায় ও মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিকের তত্বাবধানে; এসআই সুজিত, ইকরামুল, সাইফুল সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাঁচঘরিয়া খাঁন বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি অভিযানে চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ঘর তল্লাশী করে আড়াই কেজী গাজা উদ্ধার করে ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ওসি মো হাফিজুর রহমান মানিক।
গ্রেপ্তার হওয়া মো. আওলাদ খাঁন মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামের মমিন খাঁনের ছেলে। তার বিরুদ্ধে পূর্বে ৬ টি মাদক মামলা ও ৪ টি গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে বলে জানায় পুলিশ ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আওলাদ খাঁন দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। তার কারনে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে। মাদক বিক্রির অপরাধে অভিযুক্ত আওলাদ মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হয়ে জেলও খেটেছে। জামিনে এসে আবারও এই ব্যবসা শুরু করে দেয়। ইতিপূর্বে তার বিরুদ্ধে ৬ টি মাদকের মামলা রয়েছে। তন্মধ্যে ৪ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আওলাদ খাঁন।
মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক বলেন, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে আসামীকে চাঁদপুর আদালতে প্রেরন করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, গ্রেপ্তার আওলাদ খাঁনের বিরুদ্ধে মাদকের ৬টি মামলা তন্মোধ্যে ৪ টি পরোয়ানা রুজু রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদক নির্মুলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
# দিপু সরকার