
চাঁনপুর সদর
উপজেলার ১নং বিষ্ণুপুর
ইউনিয়নের বিএনপি নেতা আক্তার
হোসেন বকাউলকে
ইয়াবাসহ আটক করেছে ডিবি
পুলিশ। তিনি ইউনিয়ন বিএনপির
এক নম্বর যুগ্ম সম্পাদক এবং এর
আগে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ
নির্বাচনে চেয়ারম্যান পদে
প্রতিবন্দ্বিতা করেছিলেন। পুলিশ
সূত্রে জানা যায়, ডিবি পুলিশের
সাব-ইন্সপেক্টর
নেতৃত্বে একটি দল অভিযান
চালিয়ে তাকে আটক করে। এ
সময় তার কাছ থেকে ১ পিস
ইয়াবা উদ্ধার করা হয় বলে
জানানো হয়। পরে তাকে ৩৪
ধারায় আদালতে প্রেরণ করা হয়।
আদালত শুনানি শেষে তাকে
জামিন প্রদান করেন। এদিকে
আক্তার হোসেন বকাউলের আটক
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি করছেন, তার কাছ থেকে
বেশি পরিমাণ ইয়াবা উদ্ধার
করা হলেও মামলায় তা কম
দেখানো হয়েছে। যদি ও এমন কোন প্রমান দিতে পারে নি।