প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৬, ৯:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
ফরিদগঞ্জে গণধর্ষন মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

ফরিদগঞ্জে তিন সন্তানের জননীকে গণধর্ষন মামলায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (৬ এপ্রিল) সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।
জানা গেছে, উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের সন্তোষপুর গ্রামের তিন সন্তানের জননী তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথিমধ্যে অভিযুক্তরা একটি নির্জন স্থানে ( সুপারি বাগানে) নিয়ে জোরপুর্বক ধর্ষন করে। এর পরদিন ঘটনার শিকার ওই নারী ফরিদগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯(৩) ধারায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী অফিসার ও ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক রবিবার রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিরামপুর এলাকা থেকে প্রধান অভিযুক্ত আকরাম হোসেনকে গ্রেফতার করেন।
এব্যাপারে মামলার তদন্তকারী অফিসার ও ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, গণধর্ষন মামলার মূল হোতা আকরাম হোসেনকে রবিবার রাতে গ্রেফতার করে সোমবার (৬ এপ্রিল) চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় অপর আরেকজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
# নারায়ন রবিদাস:
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত