
হিউম্যান রাইটস অ্যালাইভ’-এর নবগঠিত উপদেষ্টা কমিটিতে সদস্য হিসেবে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ শাহাবুদ্দিন খান মনোনীত হয়েছেন।
এ উপলক্ষে বিকল্প কেন্দ্রীয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড-এর পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, মানবতার সেবা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈশ্বিক মানবাধিকার কার্যক্রমে তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাঁর এই অর্জনে সমিতির সকল সদস্য গর্বিত এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করছেন।