চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল ২০২৬) রাতে শাহরাস্তি থানাধীন রাঢ়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি দেলোয়ার (৩৮)। তিনি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাঢ়া (প্রধানিয়া বাড়ী) এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) বেলায়েত উল্লাহ ও এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় রাঢ়া এলাকার রেল লাইনের উত্তর পাশে খন্দকার এন্টারপ্রাইজ নামীয় দোকানের সামনে রাস্তা থেকে দেলোয়ারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (এফআইআর নং-৯, তারিখ: ১৩ এপ্রিল ২০২৬; জিআর নং-৭৮) দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।