দিপু সরকারঃ
মতলব দক্ষিণ থানা পুলিশ কর্তৃক শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ সাদ্দামসহ ২ জন আসামী, ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি মোটর সাইকেল, বিভিন্ন মামলায় ০২ জন আসামী এবং সাজা পরোয়ানা মূলে ১ জন আসামী গ্রেফতার।*
১০/০৫/২০২৬খ্রিঃ তারিখ জনাব হাফিজুর রহমান মানিক, অফিসার ইনচার্জ, মতলব দক্ষিণ থানা, চাঁদপুরে সার্বিক দিক নিদের্শনায় এসআই(নিরস্ত্র)/ আফজাল হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানাধীন ৪নং নারায়ণপুর ইউপি ৪নং ওয়ার্ডের কাশিমপুর সাকিনস্থ কাশিমপুর বাস স্ট্যান্ডে তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর ১০/০৫/২০২৬ খ্রিঃ রাত ০২.১০ ঘটিকার সময় হইতে অভিযান পরিচালানা করিয়া ১। মোঃ সাদ্দাম(৩৭), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, মাতা-লিলু বেগম, সাং-দশপাড়া (আরশাদ প্রধানিয়ার বাড়ী), ওয়ার্ড নং-০৩, মতলব পৌরসভা, ২। মোঃ মহিন (২০), পিতা-মোঃ হাশেম ফরাজী, মাতা-মাহফুজা বেগম, সাং-দশপাড়া (ফরাজী বাড়ী), ওয়ার্ড নং-০৩, মতলব পৌরসভা, উভয় থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুরদ্বয়ের নিকট হইতে ১৪(চৌদ্দ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ০১টি নীল রংয়ের 'HONDA' ব্র্যান্ডের ১৫০ সি.সি মোটর সাইকেল উদ্ধার করিলে আসামীর বিরুদ্ধে মতলব দক্ষিণ থানার মামলা নং-১১, তারিখ- ১০ মে, ২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করতঃ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য যে, আসামী মোঃ সাদ্দাম এর বিরুদ্ধে ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এসআই(নিরস্ত্র)/মিন্টু কুমার ধর সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ থানাধীন কলাদী এলাকায় হইতে গ্রেফতারী অভিযান পরিচলনা করিয়া মতলব দক্ষিণ থানার এফআইআর নং-১০, তারিখ- ০৯ মে, ২০২৬; ধারা- ১০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; তৎসহ ৩৮০ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী মোঃ আল-আমিন(৩৮), পিতা- মৃত আব্দুল মোতালেব বেপারী, মাতা: মিনারা আক্তার-স্থায়ী: গ্রাম-চর মুকুন্দি (বেপারী বাড়ী), ৪নং ওয়ার্ড, মতলব পৌরসভা), উপজেলা/থানা- মতলব দক্ষিণ, জেলা -চাঁদপুরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য যে, আসামী মোঃ আল-আমিন(৩৮) এর বিরুদ্ধে ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এসআই(নিরস্ত্র)/ জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ থানাধীন আধারা এলাকায় হইতে গ্রেফতারী অভিযান পরিচলনা করিয়া মতলব দক্ষিণ থানার এফআইআর নং-১৮, তারিখ- ২৮ জানুয়ারি, ২০২৬; ধারা- ১০/১১/৮/৯(৩)/১২ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর আসামী মোঃ রিছাদ (২৩), পিতা- মোঃ বাবুল তালুকদার, মাতা- ঝর্ণা বেগম, গ্রাম- দক্ষিণ আধারা (মিয়াজী বাড়ী), ৬নং ওয়ার্ড,২নং নায়েরগাঁও দক্ষিণ ইউপি) ,থানা- মতলব দক্ষিণ, জেলা -চাঁদপুর কে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এসআই(নিরস্ত্র)/মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ থানাধীন নাগদা এলাকায় হইতে গ্রেফতারী অভিযান পরিচলনা করিয়া ১ মাসের বিনাশ্রম কারদন্ড ও ১,১,৮৬৯/- টাকা অর্থ দন্ড প্রাপ্ত সিআর (সাজা)-৩৯৩/২৩ এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ রহিম খান (৫১), সদস্য নং-৪০৩ পিতা- বিরম খান, গ্রাম- নাগদা (বিরম খান বাড়ী), ডাকঘর- খাদেরগাঁও -৩৬৪০ থানা- মতলব দক্ষিণ, জেলা -চাঁদপুর কে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।