চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এবং বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন শেখ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সমবায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, কোরবানি ও মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অনন্য বার্তা। ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মাঝে সাম্য, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করাই এ উৎসবের অন্যতম তাৎপর্য।
তিনি আরও বলেন, ঈদুল আজহার মহান শিক্ষা আমাদের ব্যক্তিজীবন, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হোক। দেশবাসীর জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পরিশেষে মো. জসিম উদ্দিন শেখ মহান আল্লাহর দরবারে দেশের সার্বিক অগ্রগতি, সমৃদ্ধি এবং জনগণের সুখ-শান্তি কামনা করেন। একই সঙ্গে ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক এই প্রার্থনা জানান তিনি।