ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জে বিয়ের ছয় মাসের মাথায় বাপের বাড়িতে ফাতেমা আক্তার (১৮) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ফাতেমা উপজেলার চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম আলোনিয়া গ্রামের মো, স্বপনের মেয়ে এবং কাতার প্রবাসী মেহেরাজের স্ত্রী। শুক্রবার (৫ জুন ২০২৬) রাতে পশ্চিম আলোনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ফাতেমা আক্তারের পিতা ব্যবসায়ী মো. স্বপন জানান, গত ছয় মাস পূর্বে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন দেনায়েতপুর গ্রামের মো. মহসিন এর ছেলে কাতার প্রবাসী মেহেরাজের সাথে আমার মেয়ের বিয়ে হয়। ঈদ উল আযহা উপলক্ষে আমার বাড়িতে বেড়াতে আসে সে। শুক্রবার রাতে আমার বসত ঘরের একটি কক্ষে গলায় ফাঁস দেয়া অবস্থায় মেয়েটির ঝুলন্ত মরদেহ দেখতে পায় আমার স্ত্রী ও ছেলে। কেনো ও কি কারণে তার মৃত্যু হলো তা জানি না। বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ফরিদগঞ্জের পশ্চিম আলেনিয়া গ্রামে ওই মেয়েটির বাবার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।