দিপু সরকারঃ
মতলব দক্ষিণ থানা পুলিশ কর্তৃক গ্রেফতারি পরোয়ানা মূলে ৩ জন আসামী, মাদক মামলায় ০২ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ০১ জন, নিয়মিত মামলায় ০১ জনসহ সর্বমোট ০৫ জন আসামী গ্রেফতার।”
মত দক্ষিণ থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিকের এর সার্বিক দিক নিদের্শনায় এসআই(নিরস্ত্র)/ মোঃ মিন্টু কুমার ধর সঙ্গীয় ফোর্স এর সহায়তায় মতলব দক্ষিণ থানাধীন নলুয়া প্রধানিয়া বাড়ীর শফিকুল ইসলাম কমিশনার এর বসত ঘরের সামনে উঠান হইতে ০৭/০৬/২০২৬ তারিখে সকাল ০৬.৩০ ঘটিকার সময় অভিযান পরিচালানা করিয়া আসামী আসিফ খান (২০), পিতা-মৃত গোলাপ খান, মাতা-সেলিনা বেগম, সাং-নবকলস (খান বাড়ী), ৬নং ওয়ার্ড, মতলব পৌরসভা, থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুর এর নিকট হইতে ০২(দুই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক আসামীর বিরুদ্ধে মতলব দক্ষিণ থানার মামলা নং-১১, তারিখ- ০৭ জুন, ২০২৬খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করতঃ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এসআই(নিরস্ত্র)/ সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্স এর সহায়তায় মতলব দক্ষিণ থানাধীন ঢাকিরগাঁও এলাকা হইতে মতলব দক্ষিণ থানার এফআইআর নং-১০, তারিখ- ০৬ জুন, ২০২৬; ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬ পেনাল কোড এর আসামী আরিফ হোসেন( ৪৫),পিতা-আবুল হোসেন প্রধান, গ্রাম- ঢাকিরগাঁও, ৬নং ওয়ার্ড, মতলব পৌরসভা, থানা- মতলব দক্ষিণ, জেলা -চাঁদপুর, বাংলাদেশ-চাঁদপুরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এএসআই(নিরস্ত্র)/মোঃ অলি উল্লাহ্ সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ থানাধীন পাটন এলাকায় হইতে গ্রেফতারী অভিযান পরিচলনা করিয়া জিআর-৫১৫/২৫ এর পরোয়ানাভূক্ত আসামী নান্নু পাটোয়ারী (৪৮), পিতা-মৃত আইয়ুব আলী পাটোয়ারী, মাতা-মোছা-কাজল বেগম, স্ত্রী-ফেরদৌস গ্রাম-পাটুন, ওয়ার্ড নং-০২, ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউপি, উপজেলা/থানা- মতলব দক্ষিণ, জেলা -চাঁদপুরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।এএসআই(নিরস্ত্র)/মোঃ আব্দুল্লাহ্ সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ থানাধীন উত্তর বাকরা এলাকায় হইতে গ্রেফতারী অভিযান পরিচলনা করিয়া জিআর-১২৩/২২ এর পরোয়ানাভূক্ত আসামী গিয়াস উদ্দিন(৩৫), পিতা-মৃত দুলাল মিজি, গ্রাম-উত্তর বাকরা, (মিজি বাড়ী), থানা-মতলব দক্ষিণ, জেলা -চাঁদপুরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এএসআই(নিরস্ত্র)/একেএম মাকসুদুল হক সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ থানাধীন্ উত্তর বাকরা এলাকায় হইতে গ্রেফতারী অভিযান পরিচলনা করিয়া সিআর-১৬৯৪/২৫ এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ গোলাম মোস্তফা(৫৩), পিতা-মোঃ ফজর আলী, গ্রাম-বাড়ৈগাঁও, ডাকঘর-নারায়নপুর, থানা- মতলব দক্ষিণ, জেলা -চাঁদপুরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।