1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মায়ের ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগে ছেলে আটক ফরিদগঞ্জ মাদকসেবী ও ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন মতলব দক্ষিণে গাবুয়া গ্রামে মিথ্যা মামলা দিয়ে প্রবাসীকে হয়রানীর চেষ্টার অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে শাহরাস্তিতে মাদক ব্যবসায়ীসহ ৬ আসামী গ্রেফতার মতলব দক্ষিণে ইয়াবা মামলায় ১জন  ও অন্যান্য মামলা সহ আটক ৫ প্রবাসে পাঠানোর নামে টাকা আত্মসাৎ, অপপ্রচার ও হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন শাহরাস্তিতে দুই প্রবাসীর জমি জোরপূর্বক দখলের অভিযোগ ফরিদগঞ্জে বিয়ের ছয় মাসের মাথায় গৃহবধূর আত্মহনন মাদক সম্রাট সবুজের শাস্তির দাবিতে শাহরাস্তিতে বিক্ষোভ ও মানববন্ধন শাহরাস্তিতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে উন্নয়ন কাজ দুর্ভোগে এলাকাবাসী

মায়ের ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগে ছেলে আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আবু মুছা আল শিহাব:

চাঁদপুরের শাহরাস্তিতে মায়ের ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুরের আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে সোমবার (৮ জুন) গভীর রাতে উপজেলার চেড়িয়ারা পাটোয়ারী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আবু ইউছুফ ওই এলাকার মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃদ্ধা মাকে ভরণপোষণ না দিয়ে বিভিন্ন সময়ে মায়ের সাথে আচরণ খারাপ করে আসছিলেন ছেলে আবু ইউছুফ পাটোয়ারী। সবশেষ গত ২ জুন (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হত্যার উদ্দ্যেশ্যে বৃদ্ধ মা শেপালী বেগমকে মারধর করে। বোন রোকেয়া বেগম ৮ জুন অভিযুক্ত ভাইয়ের বিরুদ্ধে পিতা-মাতার ভরণ-পোষণ আইনে একটি মামলা রুজু করেন। ওই মামলার ভিত্তিতে শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার সঙ্গীয় ফোর্সসহ চেড়িয়ারা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করেন।

বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযুক্ত ছেলেকে গ্রেফতারের পর (মঙ্গলবার) ৯ জুন আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট