স্টাফ রিপোর্টার: শাহমাহমুদপুরে মধ্য শাহতলী বাইতুল আমিন জামে মসজিদের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত মুসল্লি ও এলাকাবাসীর এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে গণমাধ্যমকর্মী সজীব খানকে সভাপতি ও রাসেল গাজীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন- সহ-সভাপতি ইমন হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ গাজী ও হাবিব গাজী, কোষাধ্যক্ষ সোহেল গাজী ও ফরিদ গাজী, সাংগঠনিক সম্পাদক মিলন গাজী, দপ্তর সম্পাদক মাহফুজ গাজী, প্রচার সম্পাদক রহমান গাজী, সহ-প্রচার সম্পাদক শরীফ গাজী, ধর্মীয় বিষয়ক সম্পাদক সাব্বির গাজী এবং শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক ইব্রাহিম গাজী।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আবুল খায়ের গাজী, আরিফ গাজী, আব্বাস গাজী, ছাত্তার গাজী, রাকির ও রহায়হান গাজী । মসজিদের মুতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করবেন সোবহান গাজী।
উপদেষ্টা পরিষদে রয়েছেন আবু তাহের বেপারী, আবু তাহের গাজী ও লোকমান গাজী।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মসজিদের ধর্মীয় কার্যক্রম আরও গতিশীল করা, অবকাঠামোগত উন্নয়ন, মুসল্লিদের সেবার মান বৃদ্ধি এবং ইসলামি শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত