রোববার (১৬ আগস্ট) সকালে ‘রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে কচুয়া উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, উদ্বোধনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্যচাষিদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে ২০২৬ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্যচাষি হিসেবে মো. মেহেদী হাসানকে প্রথম নির্বাচিত করা হয়। পরে উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপনের হাত থেকে তিনি পুরস্কার ও সম্মাননা সনদ গ্রহণ করেন।
পুরস্কার গ্রহণকালে মেহেদী হাসান বলেন, মৎস্য চাষ শুধু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে না, বরং দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ এবং অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন আরও বাড়ানোর পাশাপাশি তরুণদের মৎস্য খাতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, সহ-সভাপতি আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা, কচুয়া প্রেসক্লাবের মো. আতাউল করিমসহ উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে কচুয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্যচাষি হিসেবে তিনজনকে সম্মাননা দেওয়া হয়। তাদের মধ্যে মো. মেহেদী হাসান প্রথম, কাজী মো. আব্দুল হাই দ্বিতীয় এবং বিল্লাল হোসেন তৃতীয় স্থান অর্জন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত