ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে (৮) ধর্ষণের মামলায় ছিদ্দিক হাওলাদার(৪০) কে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার নয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছিদ্দিক হাওলাদার চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের মধ্য মদনা গ্রামের নানু হাওলাদারের ছেলে ও পেশায় তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালক।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি উপজেলার চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের উত্তর বিশকাটালি গ্রামের একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় বহস্পতিবার (১৩ আগস্ট) সকালে শিশুটি নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই অটোরিকশায় যাত্রী হয়ে উঠে। এসময় সুযোগ পেয়ে অটোরিকশা চালক একটি নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনারপর অতিরিক্ত রক্ষ ক্ষরণের কারনে শিশুটি অসুস্থ্য হয়ে পড়ে এবং বাড়িতে ফিরে অভিভাবকদের জানায়। পরবর্তিতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়। এঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে শুক্রবার (১৪ আগস্ট) থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, ঘটনার পর ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা অটোরিকশা চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এদিকে অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। তথ্য প্রযুক্তি ও নানান কৌশল কাজে লাগিয়ে আমরা প্রথমে অভিযুক্ত ছিদ্দিক হাওলাদারকে চিহ্নিত করতে সক্ষম হই। পরবর্তিতে তাকে গ্রেপ্তার করলে সে অপরাধের কথা স্কীকার করে। গ্রেপ্তারকৃতকে রবিবার (১৬ আগস্ট) দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত