রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় কলেজের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
অনুষ্ঠানে উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪ জনসহ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জিলানী চিশতী কলেজ দীর্ঘদিন ধরে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ করে নারী শিক্ষার উন্নয়নে এ প্রতিষ্ঠানের অবদান রয়েছে। তিনি শিক্ষার্থীদের নিকটবর্তী এ প্রতিষ্ঠানে ভর্তি হয়ে উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি উপবৃত্তিসহ বিভিন্ন সুবিধা প্রদানের উদ্যোগ রয়েছে।
কলেজের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম খান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামানসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
শিক্ষার্থীদের মধ্যে তাবাসসুম নাবা, সাবিহা আনহা, মারজিয়া ইসলাম লামিয়া, রুবাইয়া বিদুন ও মেহেরুন নেছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের সহকারী অধ্যাপক মাওলানা ছোহাইল আহমেদ চিশতী। পরে সভাপতির বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠান শেষে জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও পর্যালোচনা সভা এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত