নিজস্ব প্রতিনিধি ॥ চাঁদপুর পৌরসভার গাছতলা এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর মডেল থানাধীন গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—পিকআপ চালক ইমন (২২), সিএনজি অটোরিকশা চালক আনোয়ারা (৩৫), যাত্রী এনাম (৪৯), রাহাত (২৮), রাসেল খান (২৬) ও আনু ব্যাপারী (৫৫)।
স্থানীয়রা জানান, দুপুরে গাছতলা এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির চালক এবং সিএনজিতে থাকা যাত্রীরা আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহত ৬ জনই ওই হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত