রোববার (২৩ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এম. এ. হান্নান বলেন, সাংবাদিকদের কলমের মাধ্যমে সমাজের ভালো-মন্দ ফুটে ওঠে, ঠিক যেভাবে আয়নায় আমরা নিজেদের চেহারা দেখি। ছোটবেলায় পড়েছি—‘অসির চেয়ে মসি বড়’। সাংবাদিকরাই প্রমাণ করেন, তরবারি নয়, কলমের শক্তিই সবচেয়ে বড়। সত্যকে আড়াল করে যারা অপসাংবাদিকতা বা হলুদ সাংবাদিকতায় লিপ্ত হয়, তাদের চরিত্র ও কার্যকলাপ একসময় প্রকাশ পেয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের সমালোচনা করে তিনি বলেন, ফেসবুকে যারা জেনেশুনে মিথ্যা ও অপপ্রচার চালায়, তাদের বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরতে হবে। অপপ্রচারকারীদের সঠিক পথে ফিরিয়ে আনতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নির্বাচনের ফলাফল নিয়ে করা মামলা প্রসঙ্গে এমপি হান্নান বলেন, ভোটের দিন সবার উপস্থিতিতে ভোট গণনা শেষে জেলা কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। সেদিন কারও কোনো অভিযোগ ছিল না। কিন্তু পরবর্তীতে ওই ফলাফলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অনর্থক মামলায় অর্থ ব্যয় না করে সেই অর্থ দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করলে সাধারণ মানুষ উপকৃত হতো।
তিনি আরও বলেন, মিথ্যা বলে মামলা করা সহজ, কিন্তু তার সুফল পাওয়া কঠিন। ‘প্রতি ডুবেই শালুক ওঠে না’—এ কথাটি তাদের মনে রাখা উচিত। মানুষ হিসেবে ভুলত্রুটি হতেই পারে। তাই অতীতের ভুল-ত্রুটি ভুলে সবাইকে মিলেমিশে ফরিদগঞ্জের সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান ও নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন ও নুরুল ইসলাম ফরহাদ, সহ-সভাপতি এম. কে. মানিক পাঠান, মো. মহিউদ্দিন ও মশিউর রহমান।
এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পাটওয়ারী, জাকির হোসেন, আব্দুর রহমান ও মাসুদ আলম, পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত গাজী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা স্মৃতি, সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজী, ১৫ নম্বর রূপসা উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়াসহ ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত