সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
নুসরাত হত্যা মামলাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ২০১৯ সালের ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হলে ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত শেষে ১৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শেষে সোমবার হাইকোর্ট এ রায় ঘোষণা করেন।
হাইকোর্টের রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। পাশাপাশি চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
নুসরাতের ওপর বর্বর হামলা ও পরবর্তী সময়ে তার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছিল। মামলার রায়ের মধ্য দিয়ে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি ধাপ শেষ হলো।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত