প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৬, ৪:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ১২:০০ এ.এম
দৈনিক শপথের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
স্টাফ রিপোর্টার : নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ অষ্টম বর্ষে পদার্পণ করছে চাঁদপুরের পাঠকপ্রিয় সংবাদপত্র দৈনিক শপথ। ২০১৯ সালে যাত্রা শুরু করা পত্রিকাটি সাত বছর পূর্ণ করে আজ ২৬ আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কৃতী সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান, কেক কাটা ও আলোচনা সভা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির সম্পাদক কাদের পলাশ বলেন, “২০১৯ সালের পর থেকে নানা চড়াই-উতরাই পেরিয়ে দৈনিক শপথ সাত বছর পূর্ণ করেছে। আজ আমরা অষ্টম বর্ষে পদার্পণ করেছি। পাঠক, সাংবাদিক, প্রতিনিধি, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের ভালোবাসা ও সহযোগিতায় দৈনিক শপথ সামনে আরও এগিয়ে যেতে চায়।”
তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে আরও প্রাণবন্ত ও বর্ণিল করতে পত্রিকার সকল সহযোদ্ধা, প্রতিনিধি ও শুভানুধ্যায়ীদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ছোট-বড় বিজ্ঞাপন দিয়ে অংশগ্রহণের আহ্বান জানান।
দৈনিক শপথের পক্ষ থেকে বলা হয়, সবার সহযোগিতা, ভালোবাসা ও আন্তরিকতায় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফল ও স্মরণীয় হয়ে উঠবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দৈনিক শপথ আগামী দিনেও পাঠকের আস্থা ধরে রেখে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত