শাহরাস্তি প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে সাইবার অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলার সময় মোঃ আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
২৫ আগস্ট মঙ্গলবার রাতে শাহরাস্তি থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী এলাকার মীর বাড়ী জামে মসজিদের সামনে আয়নাতলী-ফেরুয়া সড়কের ওপর থেকে আলমগীর হোসেনকে মোবাইল ফোনে সাইবার অ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়। তিনি আয়নাতলী গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৩৩, তারিখ ২৬ আগস্ট ২০২৬ এবং জিআর নম্বর-২৭৬।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আদালতে প্রেরন করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, অনলাইন জুয়া ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত