বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে আলোচনার মাধ্যমে তাকে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
এর আগে গত ২৩ আগস্ট অনুষ্ঠিত সাধারণ সভায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়। ওই সময় সভাপতি পদে একাধিক প্রার্থী থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও জটিলতার সৃষ্টি হয়। সভাপতি পদপ্রার্থী জিয়া উদ্দিন চৌধুরী কমিটি গঠনের বিষয়ে আপত্তি জানিয়ে উপজেলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও করেন।
পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আলোচনা শুরু হয়। বিশেষ করে পাথৈর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ গোলাম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক দৌলত সরকার, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক গাজী রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দীর্ঘ আলোচনা ও সমঝোতার পর বৃহস্পতিবার সকালে সকল জটিলতার অবসান ঘটে।
এ সময় তরুণ অ্যাডভোকেট মো. আলআমিন খানকে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা পারভীন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই অ্যাডভোকেট মো. আলআমিন খানকে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, নতুন সভাপতি দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানে পরিচালনা পর্ষদ আরও সক্রিয়ভাবে কাজ করবে।
নতুন সভাপতির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদকে ঘিরে চলমান অনিশ্চয়তারও অবসান হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
এ সময় সাবেক ইউপি সদস্য আবু আক্তাস মজুমদার, বিএনপি নেতা নাছির উদ্দিন সরদার, আব্দুল মতিন, যুবদল নেতা ইউনুছ মিয়াজী, স্বেচ্ছাসেবক দল নেতা আবু হানিফ, বিশিষ্ট ব্যবসায়ী নাসিম মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত