বিএম ফরিদ আহমেদ: চাঁদপুরের হাইমচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারিদের নিয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে হাইমচর উপজেলা জামায়াত কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার, তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ গঠনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ, ন্যায়, শান্তি, মানবিকতা ও কল্যাণের বার্তা পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রম আরও ব্যাপক করতে হবে। পাশাপাশি সংগঠনের দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি হারুন অর রশিদ দায়িত্বশীলদের ব্যাপক দাওয়াতি কার্যক্রম পরিচালনা এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ১০০ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তব চিত্র ভিন্ন। প্রায় ৩০০টি কলকারখানা বন্ধ হয়ে গেছে এবং প্রায় ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন।
তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পের প্রসার এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
সম্মেলনে হাইমচর উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের সভাপতি, সেক্রেটারি এবং দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা ইসলামী আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আলোকে সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দোওয়া ও মুনাজাতের মধ্যদিয়ে
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষকরেন উপজেলা জামায়াত আমীর আবুলহোসেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত