মোঃ আনোয়ার মৃধা: চাঁদপুরের মতলব পৌরসভার বাইশপুর গ্রামের দাসপাড়া এলাকায় পানিতে ডুবে আড়াই বছর বয়সী রিহান দাস নামের এক শিশু মারা গেছে।
শনিবার ( ২৯ আগস্ট ) দুপুরে ওই এলাকার জমজম খালে পড়ে এ দুর্ঘটনাটি ঘটে। সে বাইশপুর গ্রামের দাসপাড়া এলাকায় বাপ্পী দাসের ছেলে।
পরিবার ও এলাকাবাসী জানান, ঘটনার দিন দুপুরে রিহান দাসের মা দুপুরের রান্না ও ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময়ে সবার অগোচরে বাড়ির লাগোয়া খালের পাড় রিহান চলে আসে। খালের পাড় থেকে এক পর্যায় নিচে পড়ে গভীরে চলে যায়। মা ডাকাডাকি করে রিহানের সাড়া পায় না। মায়ের ডাক চিৎকারে বাড়ির লোকজন পাশ্ববর্তী খালে খোজাখুজি করে। পরে খাল থেকে তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নূরে আলম অভি জানায়, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত