সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় চাঁদপুর জেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম ইসমাইল হোসেন পাটোয়ারী প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন। তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলের কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের দিকনির্দেশনা অনুসরণ করে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। দলের নীতি-আদর্শ অক্ষুণ্ন রেখে আগামী দিনের কর্মসূচি সফল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগ গাজী। তিনিও বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ছাত্রদলের নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং সাংগঠনিকভাবে সক্রিয় থাকার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ পাটোয়ারী, জিসান আহমেদ, সোহেল গাজী, শাহরিয়ার, শিপন আহমেদ, ফয়েজ ডালি এবং জেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়া চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নাঈম খান, মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত