রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। এতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা যুবদলের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি, করণীয় ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে মানিকুর রহমান মানিক বলেন, যুবদলের প্রত্যেক নেতাকর্মীকে নীতি-নৈতিকতাকে অগ্রাধিকার দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। চাঁদপুরে কোনো ধরনের মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং থাকতে দেওয়া যাবে না। এসব সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নীতি ও আদর্শকে ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরে চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বক্তব্য দেন। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের যথাসময়ে প্রস্তুতি গ্রহণ ও দলীয় নির্দেশনা মেনে কাজ করার আহ্বান জানান।
সভায় জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত