বিশেষ প্রতিনিধি: চাঁদপুরের অন্যতম বাণিজ্যিক কেন্দ্গঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. সালাউদ্দিন আল ফারুক, সাধারণ সম্পাদক পদে মো. শাহাব উদ্দিন সাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে জিসান আহমেদ সিদ্দিকী নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন শুরু হয়। ভোটগ্রহণ শেষে দীর্ঘ সময় ধরে ভোট গণনা ও যাচাই-বাছাইয়ের পর রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
সমিতির মোট ৩ হাজার ৬৭ জন ভোটারের মধ্যে ২ হাজার ৮০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জনসহ বিভিন্ন পদে মোট ৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। একজন ভোটারকে ১৩ থেকে ১৪টি পদে ভোট দিতে হওয়ায় ভোট গণনা ও ফলাফল প্রকাশে দীর্ঘ সময় লাগে।
নির্বাচনে বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন সভাপতি মো. সালাউদ্দিন আল ফারুক (ঘোড়া), সহ-সভাপতি ওমর ফারুক (মোমবাতি), সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন সাবু (আনারস), দপ্তর সম্পাদক হাবীব উল্লাহ (কলম), কোষাধ্যক্ষ মহসিন মিয়াজী (ডালিম), ক্রীড়া সম্পাদক সাজ্জাদুল ইসলাম সজীব (ফুটবল), সহ-সাধারণ সম্পাদক বাহালুল আলম খোকন (কাপ-পিরিচ), প্রচার সম্পাদক আরমান তালুকদার হৃদয় (টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ সিদ্দিকী (মাইক), শিল্প সম্পাদক হাফেজ মো. তানভীর হোসেন (সিএনজি) এবং বাণিজ্য সম্পাদক আলী আশরাফ (গোলাপ ফুল)।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও নির্বাচন আহ্বায়ক মোহাম্মদ শাহজালাল, উপজেলা সমবায় কর্মকর্তা ও সদস্য সচিব মো. গোলামুর রহমান এবং উপজেলা আইসিটি কর্মকর্তা ও সদস্য মোশাররফ হোসেন।
নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন ধরে হাজীগঞ্জ বাজারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। প্রার্থীরা শেষ মুহূর্ত পর্যন্ত ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত ছিলেন। ভোটগ্রহণের দিনও ব্যবসায়ী ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নবনির্বাচিত কমিটিকে ঘিরে ব্যবসায়ীদের প্রত্যাশাও বেড়েছে। বাজারের যানজট নিরসন, নিরাপত্তা জোরদার, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং হাজীগঞ্জ বাজারকে আরও আধুনিক ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা জানিয়েছেন ব্যবসায়ীরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত