রোববার (৩০ আগস্ট) মতলব পৌরসভার পশ্চিম চরমুকুন্দী এলাকার একটি কবরস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত প্রধান কবরস্থানে ইয়াবা সেবন করছিলেন—এমন অভিযোগে স্থানীয় কয়েকজন যুবক তাকে সেখানে মাদক সেবন না করার জন্য নিষেধ করেন। এ নিয়ে তাদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে এক যুবকের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে শান্তের বিরুদ্ধে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
মতলব দক্ষিণ থানা পুলিশ জানায়, অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিকের সার্বিক দিকনির্দেশনায় এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চরমুকুন্দী এলাকা থেকে শান্ত প্রধানকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবি করা হয়।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আটক শান্ত প্রধান চরমুকুন্দী গ্রামের আনোয়ার প্রধানিয়ার ছেলে। তিনি মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত