ফরিদগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে র্যালি আলোচনা সভা, বৃক্ষ রোপন এবং মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
উপজেলার বিআরডিবি মাঠে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লায়ন মো: হারুনুর রশিদ। প্রধানবক্তা হিসেবে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, পৌর বিএনপির মহসিন পাটওয়ারী, রফিকুল ইসলাম পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান বক্তব্য রাখেন।
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপচেজলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এর আগে উপজেলা পলিসদ চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন এবং উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত