মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও মতলব পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পতাকা উত্তোলন শেষে নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠার ইতিহাস ও রাজনৈতিক আদর্শের কথা স্মরণ করেন। একই সঙ্গে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উপজেলা ও পৌর বিএনপির নেতারা দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান।
নেতারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখে আসছে। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত