বুধবার (২ সেপ্টেম্বর) জেলার মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও পাটন গ্রামের মিয়াজী বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের কর্মকর্তারা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নায়েরগাঁও পাটন গ্রামের মিয়াজী বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মো. ইব্রাহীম খলিলের দখলীয় দক্ষিণ দুয়ারী দোতলা বসতঘরের দ্বিতীয় তলার পশ্চিম পাশের ইউনিটে তল্লাশি চালিয়ে একটি স্বচ্ছ জিপারযুক্ত পলি প্যাকেটে থাকা কমলা বর্ণের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ২২ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতার মো. ইব্রাহীম খলিল ওই এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে। তার মায়ের নাম রাজিয়া বেগম। তিনি ২ নম্বর নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারনির ১০(ক) অনুযায়ী মতলব দক্ষিণ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত