মোঃ আনোয়ার মৃধা: মতলব দক্ষিণ উপজেলার ১১৪নং নবকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং লেখাপড়ার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে একজন মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। সন্তানের প্রথম শিক্ষক হচ্ছেন মা এবং বাবা। শিক্ষার প্রাথমিক ধারণা তারা পরিবারের কাছ থেকেই শেখে, এরপর আসে শিক্ষকদের দায়িত্ব।
তিনি আরও বলেন, সততা, ন্যায়পরায়ণতা, সহানুভূতি এবং বড়দের প্রতি শ্রদ্ধাবোধ ছোটবেলা থেকেই সন্তানদের শেখাতে হবে। শিক্ষার্থীদের শুধু মুখস্থ বিদ্যার ওপর নির্ভর না করিয়ে স্বাধীনভাবে চিন্তা করতে এবং সমস্যার সমাধান করতে উৎসাহিত করতে হবে। শিক্ষক ও অভিভাবক উভয়ের সাথেই শিক্ষার্থীর আস্থার ও স্নেহের সম্পর্ক তৈরি করা প্রয়োজন, যেন তারা ভয় না পেয়ে নিজেদের ভুল থেকে শিখতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হাই ও মজিবুর রহমান, এবং উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান মামুন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন ভূঁইয়া, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল এবং ৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম লিটন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ১১৪নং নবকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন দীপ্তি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত