শুক্রবার (৪ সেপ্টেম্বর) চাঁদপুর পরিবেশ আইনবিদ সমিতির ব্যবস্থাপনায় ও ক্লিন চাঁদপুরের আয়োজনে বড় স্টেশন মোলহেডে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মোলহেডের চারপাশে বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ উপস্থিত ছিলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন। প্রধানমন্ত্রীর পরিকল্পনার আলোকে সারাদেশে সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় চাঁদপুর পরিবেশ আইনবিদ সমিতির সহযোগিতায় ও ক্লিন চাঁদপুরের উদ্যোগে বড় স্টেশন মোলহেডে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ আরও বলেন, পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। বর্তমানে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। মানুষের মানসিকতার পরিবর্তনের মাধ্যমে আমরা একটি সুন্দর ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে পারি। সরকারের চলমান বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বড় স্টেশন মোলহেডে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর পরিবেশ আইনবিদ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, আইনজীবীবৃন্দ, ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ এবং ক্লিন চাঁদপুরের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত