নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৫৫নং শাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মাওলানা মোঃ আব্দুর রশিদ স্যারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে শাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, মরহুমের পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহানারা আক্তার সুমি, বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আবুল কাশেম খান, সহ-সভাপতি ও বিদ্যুৎসাহী ইমরান খান ইমু উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, বিএনপির যুগ্ম সাধারণসম্পাদক মফিজুর রহমান মুকুল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহবুব খান বাবলু, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন খান পিন্টু এবং জিলানি কলেজের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম মুরাদ।
অনুষ্ঠানে ৬নং মৈশাদী ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্মরণসভায় বক্তারা মরহুম মাওলানা মোঃ আব্দুর রশিদ স্যারের কর্মময় জীবন ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠান শেষে মহান আল্লাহর কাছে মরহুম মাওলানা মোঃ আব্দুর রশিদ স্যারকে জান্নাত নসিব করার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আমিন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত