প্রশাসনিক দক্ষতা, অভিজ্ঞতা, জনবান্ধব কার্যক্রম এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে তিনি চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন।
মাহমুদা জাহান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান। কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা, দক্ষতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। এর আগে তিনি কুমিল্লা জেলা পর্যায়েও শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।
প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা রয়েছে। তার কর্মদক্ষতা ও জনবান্ধব উদ্যোগের স্বীকৃতি হিসেবে বিভাগীয় পর্যায়ে এই সম্মাননা অর্জনকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মাহমুদা জাহানের এ অর্জনে চাঁদপুরবাসী ও মতলববাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। তার এ সাফল্য ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনসেবায় ভূমিকা রাখতে অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত