মাদকের ভয়াবহ বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব শাহতলীতে মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) পূর্ব শাহতলী মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহম্মেদ এবং এসআই আওলাদ হোসেনসহ সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, মাদক একজন ব্যক্তির পাশাপাশি তার পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে। তাই মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতি থেকে রক্ষায় অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেন বক্তারা। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শাহতলীকে মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করার অঙ্গীকার করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত