চাঁদপুর শহরের পুরাণবাজার বড় মসজিদ সংলগ্ন নতুন রাস্তার ট্রাকঘাট এলাকায় ব্যবসায়ী, শ্রমিক ও যুবসমাজের যৌথ উদ্যোগে ২২তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এ মাহফিল চলে।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন বিশিষ্ট মুফাসসিরে কুরআন ও ঢাকার জামিয়া তা'লীমিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফীজুর রহমান ছিদ্দিকী (কুয়াকাটা)। প্রধান অতিথি ছিলেন উজানীর পীর সাহেব আল্লামা আশেকে এলাহী।
ঐতিহাসিক পুরাণবাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ইব্রাহীম খলিল মাদানীর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন আলহাজ মাওলানা ফরিদ আহমাদ, খতিব, মাতব্বর বাড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ এবং হাফেজ মাওলানা মুফতি কবির আহমদ, মুহতামিম, মোহাম্মদীয়া আরাবিয়া কওমি মাদরাসা, সাভার, ঢাকা।
এলাকার ব্যবসায়ী, শ্রমিক ও সর্বস্তরের তাওহিদী জনতার অংশগ্রহণে মাহফিলটি অনুষ্ঠিত হয়। বক্তারা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে দৈনন্দিন জীবন পরিচালনার দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।
মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পুরাণবাজার ট্রাকঘাট এন্তেজামিয়া কমিটির সভাপতি লোকমান হোসেন বেপারী, সাধারণ সম্পাদক বাদশা মাঝিসহ কমিটির অন্যান্য সদস্য এবং স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত