উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
অনুষ্ঠানের শুরুতে বাংলা সাহিত্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী অবদান, সংগীতচেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল বাঙালির সংস্কৃতির দুই ধ্রুবতারা। তাঁদের সাহিত্য, সংগীত ও দর্শন যুগে যুগে বাঙালির চেতনাকে সমৃদ্ধ করেছে। তাঁদের সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝেও মুক্তচিন্তা, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আলোচনা পর্ব শেষে শোভা সংগীতায়নের ২৫ বছর পূর্তি উপলক্ষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত, নজরুলসংগীতসহ বিভিন্ন দলীয় পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। শিল্পীদের নান্দনিক পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় প্রাণবন্ত সাংস্কৃতিক আবহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম। এছাড়া প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক সংস্কৃতিপ্রেমী দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত