রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের পরানপুর ফাজিল মাদ্রাসা ও আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে আয়োজিত র্যালিতে খিলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) শেখ রায়হানুল ইসলামসহ শাহরাস্তি থানার অন্যান্য পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। র্যালিতে প্রায় ৪০০ থেকে ৫০০ জন অংশ নেন।
র্যালি শেষে পরানপুর ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
শাহরাস্তি মডেল থানা পুলিশের এ ধরনের মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত