ফরিদগঞ্জ প্রতিনিধি: ফরিদগঞ্জ উপজেলার পাটওয়ারী বাজারে অবস্থিত ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসায় বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সফরে আসছেন আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারী বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব।
ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মুফতি আবু তাহের সিদ্দিকীর আমন্ত্রণে তিনি এ সফরে আসছেন। সফরকালে তিনি মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে মাশক্বুল কুরআনের বিশেষ ক্লাস পরিচালনা করবেন।
হাফেজ নাজমুস সাকিব ভারতের এশিয়া মহাদেশীয় কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। এছাড়া সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায়ও তিনি প্রথম স্থান অর্জন করেন।
মাদরাসা সূত্রে জানা গেছে, বিশেষ ক্লাসে শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াতের শুদ্ধতা, মাখরাজ, তাজবিদ ও হিফজের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা দেবেন হাফেজ নাজমুস সাকিব। শিক্ষার্থীদের তিলাওয়াতের ভুলত্রুটি সংশোধনের পাশাপাশি উন্নত তিলাওয়াতের কৌশল সম্পর্কেও পরামর্শ দেওয়া হবে।
বিশ্বজয়ী একজন হাফেজের কাছ থেকে সরাসরি কুরআন শেখার সুযোগকে ঘিরে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। মাদরাসা কর্তৃপক্ষের আশা, এ সফর শিক্ষার্থীদের হিফজ ও তিলাওয়াতের মানোন্নয়নে ভূমিকা রাখবে এবং কুরআনের প্রতি তাদের ভালোবাসা, আগ্রহ ও অনুপ্রেরণা বাড়াবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত