মতলব দক্ষিণ উপজেলায় বেওয়ারিশ কুকুরের র্যাবিস (জলাতঙ্ক) ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে মতলব পৌরসভা মিলনায়তনে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও কে এম ইশমাম। সভায় বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. ক. ম. মহসীন। কার্যক্রমটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জাকির হোসেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার বিভিন্ন এলাকায় তিনটি দলে ভাগ হয়ে চার দিনব্যাপী ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষায়িত ডগ স্কোয়াডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনের আওতায় বেওয়ারিশ কুকুরকে প্রতিষেধক টিকা দেওয়ার মাধ্যমে জলাতঙ্ক প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা ও প্রাণীকল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের সংগঠিত উদ্যোগ পৌর এলাকায় মানুষ ও প্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত