প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা হাজীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ হার্ড ব্রেক করলে পেছনে থাকা (চাঁদপুর-থ ১১-৪৫৯৯) নম্বরের সিএনজিটি সজোরে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। পরে সিএনজিটি পূর্ব দিক থেকে আসা একটি পিকআপের সামনে গিয়ে পড়ে।
এ সময় সিএনজির চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হলে পথিমধ্যে তিনিও মারা যান। আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
নিহত যাত্রী কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার বাসিন্দা মৃত ওমর আলীর ছেলে মোহর আলী (৬০)। নিহত সিএনজি চালকের নাম কবির মাল বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চালক ও আহতদের ঠিকানা জানা সম্ভব হয়নি।
ঘটনার খবর পেয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখেন। পরে চাঁদপুর সদর মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাইভেটকার, সিএনজি ও পিকআপ জব্দ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ মঙ্গলবার রাতে প্রিয় চাঁদপুরকে বলেন, ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত