আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের দুদিনব্যাপী দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
প্রশিক্ষণ কার্যক্রমে নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা, দায়িত্ব পালনের কৌশল, আইনশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রধান অতিথি অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের নির্বাচনকালীন দায়িত্ব ও কর্তব্য সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি বলেন, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশ বাহিনীকে আরও তৎপর ও দক্ষ হয়ে কাজ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত