চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যদ্রব্য বিক্রি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দু ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর শহরের ফয়সাল মার্কেট ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।
অভিযান সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে খাদ্যসামগ্রী বিক্রির দায়ে ‘ফ্যামিলি বাজার’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া মোবাইল পার্টস বিক্রির কারণে ‘চায়না বাংলা ট্রেডিং’কে জরিমানা করা হয় ৫ হাজার টাকা।
প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবে না বলে অঙ্গীকার করে।
অভিযানকালে বাজারের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে চাঁদপুর সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
ভোক্তাস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত