উদ্বোধনী বক্তব্যে মানিকুর রহমান মানিক বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। নিজেদের বাড়িঘর, আঙিনা, রাস্তা-ঘাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, জনগণের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে মাঠে নেমেছেন। চাঁদপুরের প্রতিটি এলাকায় পরিচ্ছন্নতা ও জনসচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। ডেঙ্গু প্রতিরোধে সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে সাত দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মো. মোস্তফা বন্ধুকসী, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জসিম মাতব্বর, মো. হিরণ মাঝি, সহ-দফতর সম্পাদক মো. ইউসুফ মিয়াজ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম খান, মাহাবুব মুন্না, মমিন হাওলাদার, জিয়া প্রধানিয়াসহ জেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত