মোঃ আনোয়ার মৃধা: সারাদেশে নির্বাচনী হাওয়ার আমেজ তৈরি হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাজির হোসেন স্বপনের ধারাবাহিক গণসংযোগ ও প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক মাঠ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক সঙ্গীদের সাথে নিয়ে উপাদী দক্ষিণ ইউনিয়নের বাকড়া মাস্টার বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় এবং লিফলেট বিতরণ করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নাজির হোসেন স্বপন।
প্রচারণাকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন দূরদর্শিতা ও বার্তা ব্যবসায়ীদের মাঝে পৌঁছে দেন। গণসংযোগে নাজির হোসেন স্বপন জানান, আসন্ন নির্বাচনে জনগণ তাকে বিজয়ী করলে তিনি উপাদী দক্ষিণ ইউনিয়নকে একটি আধুনিক ও পরিকল্পিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। এ সময় তিনি সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন।
উক্ত গণসংযোগে নাজির হোসেন স্বপনের সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই গণসংযোগ ও লিফলেট বিতরণের উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির তালুকদার; ৫ নং ওয়ার্ড নেতা নুরা প্রধানিয়া, হাসিম প্রধানিয়া, দুদু প্রধানিয়া, আলী আর্শাদ, হারুন শেখ, মিজান মিজি, সফিক মিজি, মিজান বকাউল, কুদ্দুস বকাউল, রিপন তহশিলদার, মোস্তফা বকাউল, লোকমান বকাউল, হারুন প্রধানিয়া ও জসিম প্রধানিয়া।
ওয়ার্ড বিএনপির সভাপতি ও সহ-সভাপতিমণ্ডলী: ৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক মিজি, ফারুক প্রধানিয়া, বিল্লাল প্রধানিয়া, খোকন তপদার ও দেলোয়ার প্রধান; ৪ নং ওয়ার্ড নেতা ফজলুর রহমান মাল, জাহাঙ্গীর পাটোয়ারী, খোরশেদ প্রধানিয়া, লিটন গাজি, মুসলিম শেখ ও হাবিব পাটোয়ারী; এবং ২ নং ওয়ার্ড বিএনপি নেতা শাহাবুদ্দিন প্রধানিয়া, সিডা সরদার ও শাহাদাত সরদার।
যুবদল ও অঙ্গ-সংগঠন: সাবেক ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কবির তফদার, ৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন প্রধানিয়া ও সাবেক সাংগঠনিক সম্পাদক শফিক পরান মিজি।
এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অন্যান্য বিপুলসংখ্যক নেতাকর্মী এ গণসংযোগে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত