বিশেষ প্রতিনিধি : স্পেনের রাজধানী মাদ্রিদে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদ শাখার উদ্যোগে পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত মঙ্গলবার স্থানীয় শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাওলানা খলিলুর রহমান। সাধারণ সম্পাদক আজমাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লতিফিয়া ক্বারি সোসাইটি ইউকে শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ইউকে গ্রেটার লন্ডন ডিভিশনের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস।
জামাতে ছুরা থেকে জামাতে ছালিছ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুফতি আশরাফুর রহমান বলেন, “কোরআন শিক্ষা মানুষের আত্মিক ও নৈতিক উন্নয়নে মুখ্য ভূমিকা রাখে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আলোকিত করতে দারুল ক্বিরাতের মতো শিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম।”
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত কোরআন চর্চার পাশাপাশি দৈনন্দিন জীবনে ইসলামের আদর্শ ও মূল্যবোধ অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠানে শাখার প্রধান ক্বারি হাফিজ উসমান খান শামীম, হাফিজ আবুল কাশেম, বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের প্রধান উপদেষ্টা এ কে এম জহিরুল ইসলাম, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল কাইয়ুম মাসুক, সিনিয়র সহ-সভাপতি আব্বাস উদ্দিন, মসজিদ পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক হাফিজ আবু তাহের মিসবাহ, মাওলানা আবুল কালাম শিবলু ও নুরুল হোসেন বক্তব্য দেন।
এ ছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, প্রবাসে কোরআনের আলো ও ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দিতে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত