১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নায়েরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল জনাব শাহদাত হোসেন আদিল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যে উদ্দেশ্য নিয়ে এ খেলার আয়োজন করা হয়েছে, সেই মাদককে সমাজ থেকে নিশ্চিহ্ন করতে হবে। তা না হলে এ আয়োজনের কোনো সার্থকতা থাকবে না।
এ সময় শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির মো. আবু ইউসুফ বৈদ্য। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত প্রবাসী, দানবীর ও বিশিষ্ট সমাজসেবক জিসান আহমেদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক মো. হোসেন প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নাজির হোসেন প্রধান, আশ্বিনপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ইয়াছিন মাস্টার, ইমরান মাস্টার এবং বিশিষ্ট সমাজসেবক জহিরুল ইসলাম গাজী।
খেলাটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. ইকবাল হোসেন বৈদ্য, সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী এবং ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. কাইয়ুম হোসেন।
সেমিফাইনালে মুখোমুখি হয় হাজীগঞ্জ উপজেলার টোরাঘর ফুটবল একাডেমি ও ইলেটগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় প্রথমার্ধে ১-০ গোলে টোরাঘর ফুটবল একাডেমিকে পরাজিত করে ইলেটগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমি। এ জয়ের মধ্য দিয়ে দলটি টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত