মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া গ্রামের যুবসমাজের ব্যতিক্রমী মানবিক কর্মকাণ্ডে প্রশংসা মেলাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। নিজেদের অর্থ ও শ্রমে এলাকার সামাজিক দায়িত্ব পালনে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।
নিজ এলাকা বা আশপাশের গ্রামে কেউ মারা গেলে শেখ হান্নানের নেতৃত্বে মোহাম্মদ শাহীন, মো. আমিনুদ্দিন, মোহাম্মদ নাজির, মো. হাবুল শেখ ও আহসান আলীসহ একদল স্থানীয় যুবক সেখানে ছুটে যান। শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সার্বিক সহযোগিতায়ও এগিয়ে আসেন তারা।
বিশেষ করে মরহুমের দাফন-কাফনের পুরো প্রক্রিয়ায় বিনামূল্যে সহায়তা করেন এই যুবকেরা। কবর খননের জন্য প্রয়োজনীয় কোদাল, কাস্তে, গামলা ও ত্রিপলসহ বিভিন্ন সরঞ্জাম তারা নিজস্ব অর্থায়নে কিনে রেখেছেন। মৃত্যুর খবর পেলেই এসব সরঞ্জাম নিয়ে গোরস্থানে পৌঁছে যান তারা।
কবর খনন, জানাজায় অংশগ্রহণ এবং নিজ হাতে মরদেহ কবরস্থ করা পর্যন্ত পুরো কাজের দায়িত্ব নেন যুবকেরা।
এলাকাবাসীর দাবি, বর্তমান সময়ে অনেক তরুণ পথভ্রষ্ট হয়ে বিভিন্ন সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছে। এমন প্রেক্ষাপটে রুদ্রপাড়ার যুবকদের নিঃস্বার্থ মানবিক সেবা দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত