স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. দিদার মাল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) নিয়মিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে থাকা গোলাপি বর্ণের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার মোট ওজন ৫ গ্রাম।
গ্রেপ্তার দিদার মাল চাঁদপুর সদর উপজেলার আশিকাটি (মাল বাড়ি) এলাকার মৃত ওসমান মাল ও মৃত ফজিলেতুন নেছার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আশিকাটি গ্রামের মাল বাড়িতে দিদার মালের বসতবাড়ির দক্ষিণ পাশে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ফুটপাতের ওপর অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের পরিদর্শক মো. হুমায়ুন কবির ভূঁইয়া।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত